Logo
প্রিন্টের তারিখ: 24 November 2026 | প্রকাশের তারিখ: Nov 24, 2026

সংবাদ শিরোনাম : গোপালগঞ্জে চার বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা

গোপালগঞ্জে চার বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা

আজিজুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি:

একাধিক থানা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠা গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় জেলায় পৌঁছেছেন চার বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার লক্ষ্যে গোপালগঞ্জে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ চার বাহিনীর প্রধান।

আইজিপির সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সফরে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ মানবতার সংবাদ
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF