Dhaka | খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে গণপিটুনীতে চোর নিহত

  • News Release Date : Nov 21, 2026 | Photo Card | How Many People See: 7
গোপালগঞ্জে গণপিটুনীতে চোর নিহত Images Caption : গোপালগঞ্জে-গণপিটুনীতে-চোর-নিহত
ad728


আজিজুর রহমান: গোপালগঞ্জ প্রতিনিধি 
সিঁধ কেটে বসতবাডিড়তে চু'রি করতে গিয়ে গনপি'টুনীতে বাবু বিশ্বাস (৪০) নামের এক চো'র নি'হ'ত হয়েছে। 
রবিবার রাতে সদর উপজেলার সাতপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে। চোর বাবু বিশ্বাস কাশিয়ানী উপজেলার সিতারামপুর গ্রামের অসিত বিশ্বাসের ছেলে। সে সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গোলক বালার নাচের ক্লাবে বসবাস করতো। 
জানা গেছে, বাবু বিশ্বাস প্রায় ৫ বছর ধরে নিজের ঘরবাড়ি, সংসার ছেড়ে সাতপাড়ে এসে থাকতো। কখনো মন্দিরে, কখনো কারো বাড়িতে, কখনো নাচের ক্লাবে থাকতো। রোববার দিবাগত রাত দেড়টার দিকে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বসত ঘরে সিঁধ কেটে চু'রি করে পালানোর সময় এলাকাবাসী টের পেয়ে যায়।
চারিদিক থেকে লোকজন এসে চোরদের ঘিরে ফেলে বাবু বিশ্বাসকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে গনপি'টুনী দিলে সে গুরুতর আ'হ'ত হয়। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবু বিশ্বাসকে মৃ'ত ঘোষনা করেন।

স্থানীয় বাসিন্দারা জনায়, বেশ কিছু দিন ধরে চো'রের উৎপাতে এলাকার বাসিন্দারা অতিষ্ট হয়ে পড়েছে। বাবু বিশ্বাসের বাড়ি অন্য এলাকায় হলেও সে এখানকার চোর মাদক সেবীদের সাথে সখ্যতা তৈরী করে বিভিন্ন স্থানে অবস্থান করতো। সে এর আগেও বেশ কয়েকবার চু'রি করতে গিয়ে ধরা পড়ে গনপি'টুনী খেয়েছে।

Posted by : Abubakar Siddique

Comment Box
Latest News